মাদারীপুরে ট্রাক চাপায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকালে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নয়াকান্দি গ্রামের পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতব্বর (৩৫) ও ব্যাপারিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারি।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মোস্তফাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোহরাবকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সোহরাব এবং ট্রাকে থাকা রাসেল আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।’
দুর্ঘটনায় আহত তিন পথচারীকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed