Main Menu

জৈন্তাপুরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে দেড় লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিলেট-তামাবিল সড়কের খইরখাপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাজ্ঞান চাকমা জানান, ওই সড়কে একটি পিকআপ (সিলেট-ন-১১-০৯৪৯) তল্লাশীকালে আমদানী নিষিদ্ধ ১ লাখ ৬৮ হাজার পিস ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। এসময় কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি গ্রামের শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও একই গ্রামের আনফর আলীর ছেলে সালমান রশিদ (২২)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed