ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে গেছে ৬ হাজার মুরগি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছে প্রায় ছয় হাজার মুরগি।
বৃহস্পতিবার (৯ জুন) ভোরে ওই গ্রামের মিলনের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পোল্ট্রি ফামে মালিক সাইফুজ্জামান মিলন জানান, ঝিনাইদহের বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলি। এ ফার্মের আয় দিয়ে তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছিল।
তিনি বলেন, শত্রুতাবশত রাতে তার পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। সেহরি শেষে তিনি দেখতে পান পোল্ট্রি ফার্মে আগুন জ্বলছে। এতে পোল্টি ফার্মে ছোট-বড় ছয় হাজার মুরগি পুড়ে মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed