Main Menu

সিলেটে প্যানেল শিক্ষকদের স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয় করন করা হলেও দীর্ঘ ৪ বছরেও প্যানেল শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ দেয়া হয়নি। ২০১২ সালের ৯ এপ্রিল লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪২ হাজার ৬১১জন চুড়ান্তভাবে উত্তীর্ন হয়েছেন । যা সরকারী প্রজ্ঞাপনে উলে­খ করা হলেও দীর্ঘ ৪ বছরে ১৪ হাজার শিক্ষককে ইউনিয়ন ভিত্তিক নিয়োগ দেয়া হলেও বাকি ২৮ হাজার প্রার্থীকে এখনো নিয়োগ দেয়া হয়নি। দেশের সর্বোচ্চ আদালতের আদেশ থাকা সত্বেও সরকারের কর্তা-ব্যক্তিরা তাদের নিয়োগে বিলম্ব করায় অনেকের চাকরিতে প্রবেশের বয়স সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তাই প্যানেলভুক্ত সকল শিক্ষকদের অবিলম্বে নিয়োগ দানে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দেয়া হয়েছে।
সারা দেশের ন্যায় সিলেট জেলার প্যানেলভুক্ত শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরন করেন। স্মারকলিপিতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ ও দ্রুততর পদক্ষেপ কামনা করা হয়।
এর আগে নিয়োগ প্রত্যাশী প্যানেল শিক্ষক-শিক্ষিকারা সিলেটের জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করে তাদের দাবি-দাওয়া মৌখিকভাবে তুলে ধরেন। মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে সিলেট জেলার নিয়োগ প্রার্থী শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি মো. মাজহারুল ইসলাম ও সাধারন সম্পাদক লুবী বেগম ।
অন্যদের মধ্যে ছিলেন প্যানেল শিক্ষক মো. ইমরান খান, হেলাল আহমেদ,ওলিউর রহমান, সাইদুল ইসলাম, খালেদ আহমদ, সেন বাবু, ছালিম আহমদ, অমল, আসমা বেগম, রাসেল আহমদ ও খাদিজা বেগম প্রমূখ।

Share





Related News

Comments are Closed