Main Menu

৫দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ


শার্শা (যশোর) সংবাদদাতা: বেনাপোল পুটখালি সীমান্তে ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী গোলজার আলী (৬৫) লাশ ৫দিন পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বেনাপোল বর্ডার দিয়ে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।
বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নিহতের ছেলে লিয়াকত হোসেন জানান, গত ৫ জুন সকালে তার পিতা বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন কোন খোজ পাইনি। পরে জানতে পারি ইছামতি নদীর ভারত সীমান্ত থেকে বিএসএফ একটি লাশ উদ্ধার করেছে। খোজ খবর নিয়ে জানতে পারি আমার পিতার লাশ বিএসএফ উদ্ধার করেছে। এসময় বিজিবিকে জানালে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল বর্ডার দিয়ে বিজিবির কাছে লাশ ফেরত দিয়েছে।
লাশ ফেরত আসার বিষয়টি নায়েব সুবেদার নজরুল ইসলাম নিশ্চিত করেছে।

Share





Related News

Comments are Closed