কমলগঞ্জে নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে খরস্রোতা ধলাই নদীতে নেমে নিখোঁজ হয়েছেন মানিক বাউরী (৬৫) নামক পাত্রখোলা চা বাগানের এক বৃদ্ধ। নদীর ঘটনাস্থলে খোঁজাখোঁজি করেও বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।
পাত্রখোলা চা বাগানের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাত্রখোলা চা বাগানের নতুন লাইন শ্রমিক বস্তির শ্রমিক বসু বাউরীর বৃদ্ধ বাবা মানিক বাউরী সাঁতরিয়ে ভরা ধলাই নদী পার হতে পানিতে নেমেছিলেন। এসময় খরস্রোতা ধলাই নদী পার হতে পারবেন না বলে জানালেও বৃদ্ধ আগে অনেকবার ভরা ধলাই নদী পার হয়েছেন বলে তিনি পানিতে নেমে সাঁতার দিতে থাকেন। নদীর গভীর একটি স্থানে যাওয়ার পর থেকে বৃদ্ধ ক্রমে নিচের দিকে গিয়ে নিখোঁজ হয়ে যান।
নিখোঁজ বৃদ্ধের ছেলে বসু বাউরী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন তার বাবা নদীতে নেমে সাতার দেবার পর হঠাৎ নিখোঁজ হয়েছেন।। ঘটনাস্থল ও আশপাশে নদীর পানিতে নেমে অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed