সিলেটে বসতভিটা দখলের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়ায় পৈতৃক বসতভিটা হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সংখ্যালঘু মনোজ দে’র পরিবার। ভুয়া দলিলে নামজারি করে ওই পরিবারের ৮ শতক জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। নামজারি বাতিলের জন্য মনোজ দে সিলেট সদর উপজেলা ভূমি অফিসে মামলা করেছেন। একই সঙ্গে সিলেট জোনাল সেটেলম্যান্ট অফিসেও আপীল মামলা করেছেন। কিন্তু প্রভাবশালী চক্র বসতভিটা দখল নিতে মনোজ দে কে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
মিরাবাজারের আগপাড়ার মৌসুমী-১৯ নম্বর বাসাসহ ১০৭২৮ নম্বর দাগে মোট ৬৬ শতক জমির মালিক ছিলেন মনোজ দে’র বাবা বিমল কান্তি দে, কাকা বিভ’তি ভূষণ দে ও ঠাকুর মা রাজি বালা দে। ১৯৬০ সালে ওই হিন্দু পরিবার আব্দুর রহমান ও আব্দুল মুতলিবের কাছে ১৭ শতক জমি বিক্রি করেন। পরে পার্শ্ববর্তী অপর বাসিন্দা ফজলুর রহমানের কাছে ওই পরিবার আরও ১৯ শতক জমি বিক্রি করেন। ১৯৬৬ সালে এসে আবদুর রহমানের কাছ থেকে আবদুল মুতলিব ওই ১৭ শতকের ভেতরেই একে অন্যের কাছে জমি ক্রয়-বিক্রয় করেন। ১৭ শতকের বাইরে তাদের কোনো জমি ছিল না। এমনকি ১৯৭৫ সালে এসে ওই ১৭ শতক জমি-ই রেকর্ড করেন নিজেদের নামে। কিন্তু ২০১৪ সালে এসে হঠাৎ করেই ওই হিন্দু পরিবারের অবশিষ্ট ৮ শতক জমি ভুয়া দলিলে নামজারি করেন। তাই মনোজ দে ওই পরিবারের পক্ষ থেকে নামজারি বাতিলের জন্য মামলা করেন।
মনোজ দে বলেন, ৮ শতক জমির বসতভিটা অপদখল করতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আবদুল মুতলিবের ছেলে রেজাউল ইসলাম। নামজারি বাতিলে আমি মামলা করেছি। আমরা নিজ বসতভিটায় ফিরতে চাই। জানতে চাইলে আবদুল মুতলিবের ছেলে রেজাউল ইসলাম বলেন, ওই ৮ শতক জমি আমার বাবা কিনেছিলেন মনোজের বাবার কাছ থেকে। কিন্তু বাবা ভুলবশত দলিল করেননি।
স্থানীয় সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্বল বলেন, পরিবারটির কথা আমিও শুনেছি। কাগজপত্রে যার নামে, সেই জমির মালিক। কোনো নিরীহ পরিবারের জমি জবরদখল করে রাখা উচিত নয়।
সিলেট সদর উপজেলা ভূমি কর্মকর্তা উম্মে ইসরাত বলেন, জালিয়াতি করে নামজারির বিষয়টি আমরা জানলাম। যেহেতু নামজারি বাতিলের জন্য মিস কেস তিনি করেছেন, সেহেতু শুনানিতে বিষয়টির প্রমাণ পেলেই নামজারি বাতিল করা হবে।
সিলেট বিভাগীয় জোনাল সেটেলম্যান্ট প্রধান সুব্রত পাল চৌধুরী বলেন, জমির দলিলাদি যাচাই করে এরকম জালিয়াতি ধরা পড়লে আপীল মামলার শুনানিতে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দেওয়া হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed