Main Menu

সিলেটে ২ কোটি টাকা মুল্যের গাড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকা মূল্যের মিটসুবিশি ব্যান্ডের একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদের সামনে থেকে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তররের কর্মকর্তারা।
Mitsubishi ব্র্যান্ডের রেজিষ্ট্রেশন বিহীন, ঢাকা মেট্রো-ম০০-০৫০১ LNB Automobile এর গ্যারেজ প্লেট লাগানো অবস্থায় গাড়িটি আটক করা হয়। গাড়িটি আটকের পর গাড়ির চালক সেখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে শুল্ক গোয়েন্দার ঢাকা টিম এবং শুল্ক গোয়েন্দা আঞ্চলিক কার্যালয়, সিলেটের টিম হবিগঞ্জ জেলা পুলিশের সহায়তায় গাড়িটি আইনানুগ ভাবে জব্দ করে সিলেট অফিসে নিয়ে আসে। গাড়িটির Model-TK-AB2-EN280, ID No-MFD.IN 051405/2007, TAKATA Corporation, Chasis No-JMALYV98W7J000618, Engine No-4M410CAB6305, Colour- Silver, No Of Seats-4(Four)।
ডঃ মইনুল খান বলেন “বিলাসবহুল গাড়িটি শুল্ক পরিশোধ না করে কার্নেট সুবিধার মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের পর গাড়িটি ফেরৎ নেওয়া হয়নি। গাড়ির মালিক বিনা রেজিষ্ট্রেশনে গাড়িটি চালাতেন”।
ড. মইনুল খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন হবিগঞ্জের নবীগঞ্জের লোগাঁও গ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে চারটি শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়েছে। তিনি আরো জানান, সারাদেশে এ পর্যন্ত ২০টি গাড়ি আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা আরো শতাধিক গাড়ি চলাচল করছে। এসব গাড়ি আটকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি। বর্তমানে গাড়িটি শুল্ক গোয়েন্দার আঞ্চলিক কার্যালয় সিলেটে রয়েছে।

Share





Related News

Comments are Closed