শাবিতে গাজীপুর স্টুন্ডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গাজীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর স্টুন্ডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমিক ভবন ডি এর ১০১২ নং কক্ষে এ ইফতার মাহফিল পরবর্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসোসিয়নের সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি প্রফেসর আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, এসোসিয়নের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগর সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ, সহ-সভাপতি তারিকুর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম অন্তু, সমাজ সেবা সম্পাদক নাহিদুল হক নাহিদ এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সহ-সভাপতি রাফাদ আল ফয়সাল প্রমূখ।
ইফতার মাহফিল শেষে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর সালেহীনকে সভাপতি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওমায়ের আদনানকে সাধারণ সম্পাদক করে এসোসিয়নের নতুন কমিটি গঠিত হয়।
প্রফেসর একেএম মাজহারুল ইসলাম ও এসোসিয়নের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ স্বাক্ষরিত কমিটিতে সাকিব হাসান ও সাবিকুর নাহার মিতুকে সহ-সভাপতি, আতিকুর রহমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম ও আবদুল আলিমকে সাংগঠনিক সম্পাদক, সাকিল আহমেদকে প্রচার সম্পাদক, আল আজমাইনকে কোষাধ্যক্ষ এবং রিফাত শিকদারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed