আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার নতুন আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ন্ত্রণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এ অনুমোদন দেয়া হলো।
এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৯৫টি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার জানান, ইতিমধ্যে এই তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এখন তারা চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়ে দেবেন।
নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। এর ইংরেজি নাম হবে টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস। এটি হবে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে।
বরিশালে হচ্ছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। তবে এই বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসেন খানও রয়েছেন বলে জানিয়েছেন ইমরান চৌধুরী। গত ২ মে এটি উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আরেকটি বিশ্ববিদ্যালয় হবে নারায়ণগঞ্জে। প্রয়াত রাজনীতিবিদ এ কে এম শামসুজ্জোহার নামে এর নামকরণ করা হয়েছে। এটির উদ্যোক্তা হিসেবে লিয়াকত আলী খানের নাম রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। কিছুদিন আগে দুই দফায় সাতটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed