শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যময় পুকুর!
নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি পুকুর নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে অবস্থিত ওই পুকুরটিকে ঘিরে নানা আতংক ভর করেছে। এ পুকুরে ডুবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এছাড়া মাঝে মাঝেই এলাকার কতিপয় শিশুর লাশ ভেসে ওঠে পুকুরে। এপর্যন্ত ৫-৬ শিশুর জীবন কেড়ে নিয়েছে ওই পুুকুর।
সর্বশেষ নিলয় মো. আজমের মৃত্যুতে পুকুরকে ঘিরে নানা আতংক ভর করেছে শিক্ষার্থীদের মাঝে। যারা সাঁতার জানেন না তাদের ওই পুকুরে গোসল না করার পরামর্শ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
জানা গেছে, পুকুরটির পানি কখনই শুকায় না। শীত গ্রীষ্ম ও বর্ষায় একই লেভেলে পানি থাকে ওই পুকুরে। ওই পুকুরের গভীরতা নিয়েও রয়েছে নানা রহস্য। এর গভীরতার কোন ইয়াত্তা নেই। হঠাৎ হঠাৎ বড় বড় গভীর খাদ পুকুরের রহস্য আরো বাড়িয়ে দিয়েছে।
ওই পুকুরের আরেকটি রহস্য হল এটি সেচ দেয়া প্রায় অসম্ভব। সেচ দেয়া শুরু করলে নিচ থেকে পানি উঠে আবার ভরে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ পর্যন্ত ওই পুকুর সেচ দিতে দেখেননি।
পুকুরের আরেকটি রহস্য হল এতে মাছ চাষও করা হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ব্যাক্তিগত উদ্যোগে কেউ এ পুকুরে মাছ চাষ করতে আগ্রহ দেখায় না।
সবচেয়ে মজার ব্যপার হল ওই পুকুরের নির্দিষ্ট কোন পাড় নেই। পাড় না থাকায় দিন দিন পুকুরের আকারও বাড়ছে।
শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ বলেন, আজ পর্যন্ত আমি পুকুরটিকে সেচ দিতে দেখিনি। সারা বছরই পুকুরে পানি থাকে।
শাবির ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ তালুকদার বলেন, পুকুরটিকে সেচ দেয়া প্রায় অসম্ভব। ছাত্রের মৃত্যুর পর পুকুরটির বিষয়ে কার্যকরি পদক্ষেপ নিতে ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়াকে অবহিত করা হয়েছে।
তবে এত কিছুর পরেও পুকুরটি দুই হলের মাঝখানে হওয়ায় এটি প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের দুরন্তপনার অন্যতম মাধ্যম ওই পুকুর। এ পুকুরে লাফালাফি করে গোসল করা যেন শৈশবকেই মনে করিয়ে দেয়।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদের কিচিরমিচির। গাছের ডালেRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামেRead More



Comments are Closed