ঠাকুরগাঁওয়ে ভূয়া ডিসি আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন ইসলাম (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় রুহিয়া থানা পুলিশ তাকে আটক করে।
লিটন ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার হরিপুর মন্ডলপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘ ২ মাস যাবৎ রাজাগাঁও ইউনিয়নে লিটন ইসলাম নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ৯টায় রুহিয়া থানা পুলিশ রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার এলাকা থেকে লিটনকে আটক করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed