সিলেট পর্যটন শিল্পের ক্ষেত্রে অপার সম্ভাবনাময় অঞ্চল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্পের ক্ষেত্রে সিলেট এক অপার সম্ভাবনাময় অঞ্চল। সঠিক দিক নির্দেশনা আর পরিকল্পিত উদ্যোগের অভাবে বিকাশ ঘটছে না সিলেটের পর্যটন ক্ষেত্রগুলোর। পর্যটনের বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নানা সমস্যা। এগুলো কাটিয়ে ওঠা গেলে পর্যটন শিল্পে সিলেট দেশের অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাবে। আর এসব সমস্যা লাঘবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আধ্যাত্মিক নগরী সিলেটকে সুশৃংখল যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলতে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছে। এছাড়াও পর্যটকদের আকৃষ্ট করতে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।
৪ জুন শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির অভিষেক ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক একে কামাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, ওয়েলকাম বাংলাদেশের সম্পাদক ডাণ্ঠন জহির, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মালিক জাকা, চন্দন দাশ, এডভোকেট মোঃ রেহানুজ্জামান চৌধুরী, এডভোকেট মোঃ ইকবাল হোসেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহেল বক্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল খান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাফর ইকবাল, সালমান ফরিদ, সংগঠনের সহ সভাপতি সোবতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, তথ্য সম্পাদক কয়েছ আহমদ, প্রচার সম্পাদক মঈন মীর, অফিস সম্পাদক আবু সাঈদ, আইটি সম্পাদক সাফায়েত আহমদ, সহ আইটি সম্পাদক মহি রাজা, কার্যকরি পরিষদের সদস্য শিমু আছার, মোঃ ফয়েজ উদ্দিন, আহমদ কবীর, মোঃ মনসুর আহমদ খান প্রমুখ।
প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় সংগীত প্রদর্শন করা হয়।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed