ছাতক সিমেন্ট ফ্যাক্টরী সচলের দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতক সিমেন্ট ফ্যক্টরি বন্ধের চক্রান্তের প্রতিবাদে এবং অবিলম্বে ফ্যাক্টরি সচল করার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট নগরীতে বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা সুমন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য হুমায়ুন রশীদ সোয়েব, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাইদুল, এ্যাড. উজ্জল রায় প্রমুখ।
বক্তারা বলেন, সিলেটের একমাত্র সরকারি সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে উৎপাদন দীর্ঘ প্রায় ১৫ দিন ধরে বন্ধ আছে। বিভিন্ন যন্ত্র মোরমত এবং পর্যাপ্ত কাচামালের অভাবে এই অচলাবস্থা তৈরী হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সচল করার জন্য যে পদক্ষেপ নেয়া দরকার ছিল তা না নিয়ে শ্রমকিদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন সরকার একে একে সকল সরকারি প্রতিষ্ঠানকে কখনও বন্ধ করে দিয়ে আবার কখনও বেসরকারী খাতে ছেড়ে দিয়ে পুজিপতিদের স্বার্থ সংরক্ষন করেছে। তারই ধারাবাহিকতায় ছাতক সিমেন্ট ফ্যাক্টরির এই অচলাবস্থা। সরকার চায় এটা বন্ধ হয়ে যাক, তাতে বিভিন্ন বেসরকারি সিমেন্ট ফ্যাক্টরির ব্যবসার বাজার প্রশস্থ হবে। বক্তারা অবিলম্বে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সচল করে শত শত শ্রমিকের জীবন রক্ষা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed