সাংবাদিক এনায়েত সোহেলের পিতার মাগফেরাত কামনায় প্যারিসে মিলাদ মাহফিল
জাকির হোসেন,প্যারিস, ফ্রান্স থেকে : প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল এর পিতা সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ২নং ওয়ার্ডের কসবা এলাকার প্রবীণ মুরুব্বী সদ্য প্রয়াত মাষ্টার মনির উদ্দিন ময়না মিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (৩ জুন) বাদ জুম্মা প্যারিসের অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম,অভারভিলা মসজিদের সহ সভাপতি সালেহ আহমদ চৌধুরী ,আয়েবা সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ, ইপিবা উপদেষ্ঠা এইচ এস হায়দার ,ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,ফ্রান্স বিএনপি,র সাধারণ সম্পাদক এম এ তাহের, প্রবাসী অধিকার ফোরামের আহবায়ক টিএম রেজা ,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্ঠা সোনাম উদ্দিন খালিক, ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, ইপিবা সহ সভাপতি মামুন মিয়া, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম,বাংলাদেশ এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ম সম্পাদক মফিজ আলী,স্বরলিপি ফ্রান্স সভাপতি এমদাদুর রহমান স্বপন, সিলেট বিভাগ শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন,প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী বুরহান উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আহমেদ খালেদ মুসা, সাধারণ সম্পাদক সুমন আহমদ,সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আইন সম্পাদক মিজানুর রহমান, পারুল আহমদ,আওয়ামী কর্মজীবী লীগের ময়্জুল ইসলাম,আব্দুল খালিক বলু ,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সিরাজ উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সভাপতি আমিনুর রহমান, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুত্ফুর রহমান বাবু, কোষাধক্ষ ফেরদৌস করিম অখন্জি, প্রচার সম্পাদক নয়ন মামুন, সদস্য জাকির হোসেন, মামুন আহমদ, ওমর ফারুক, সাকিব আহমদ মুসা সহ কমিউনিটির নেতারা।
এসময় বক্তারা মরহুমের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed