মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিলেটে খেলাফত মজলিসের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহান সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমুপস্থিত। রমজান কোরআন নাযিলের মাস, তাকওয়া অর্জনের মাস। মহিমান্বিত এই মাসটিকে আত্মশুদ্ধির কর্মশালা হিসেবে গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কিন্তু পরিতাপের বিষয় রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের চাহিদা বৃদ্ধির অজুহাত দেখিয়ে কিছু অসাধু মুনাফাখোর ব্যবসায়ী পণ্য সামগ্রী মজুদ করে দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায়। দিনের বেলায় হোটেল রেস্তোরা খোলা রেখে ও অশ্লীল সিনেমা, নাটক প্রচারের মাধ্যমে রমজানের পবিত্রতাকে বিনষ্ট করা হয়। একটি মুসলিম প্রধান দেশে তা কোন ভাবেই কাম্য নয়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ গঠনে প্রত্যেক মুসলমানকে এগিয়ে আসতে হবে ।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার আহবানে খেলাফত মজলিসের দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুম’আ নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগরী শাখা আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রওনক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ডা. এম.এফ হক, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ফজর আলী, মাওলানা মখলিছুর রহমান, সহ-বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ ইসহাক, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুর রব, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, বায়তুলমাল সম্পাদক জুবায়ের আহমদ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমিন, শাহপরান থানা সাধারণ সম্পাদক টি.আই সাব্বির, বায়তুলমাল সম্পাদক ইঞ্জি. আব্দুল মান্নান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সেক্রেটারী খান কামরুজ্জামান প্রমুখ।
Related News
সিলেটে হানিট্র্যাপ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে হানিট্র্যাপ (প্রেমের ফাঁদ) পেতে ছিনতাই করা চক্রেরRead More
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতোRead More



Comments are Closed