সিলেটে চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে জিম্মি যুক্তরাজ্য প্রবাসী
বিশেষ প্রতিনিধি : সিলেটে চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে জিম্মি যুক্তরাজ্য প্রবাসী এক বীর মুক্তিযোদ্ধা। চাঁদা না দেয়ায় তার সহায় সম্পদ লুটপাট ও ক্ষতিসাধন করা হচ্ছ্।ে বসতবাড়ি থেকে উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছে তারা। জানমাল ও ইজ্জত রক্ষায় ওই প্রবাসী প্রশাসনসহ বর্তমান সরকার কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট এলাকাধীন পশ্চিম খর্দ্দারপাড়ার মরহুম শেখ মদরিছ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন একজন কৃতি ফুটবলার ও যুক্তরাজ্য প্রবাসী। প্রবাসজীবনের কষ্টসাধ্য টাকাকড়ি দিয়ে দেশে ঘরবাড়ি করে শান্তিতে বসবাস করতে পারছেন না তিনি। সরকারের সকল খাজনা-টেক্স দিয়েও স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দিতে হচ্ছে তাকে। আর তা দিতে অস্বীকৃতি জানানোর কারনে চরম হুমকির মূখে তার সহায় সম্পত্তি ও পরিবার পরিজন।
প্রবাসী মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের অভিযোগ, প্রতিবেশী মৃত আইয়ুব আলীর পুত্র সন্ত্রাসী হেলাল, লোদা ও হাসন এবং তাদের সহযোগীরা তার কাছে ১০ লাখ টাকা চাাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে ও তার পরিবারকে বাড়িতে বসবাস করতেদ দেবে না। খুন অপহরন ও গুম করে ফেলার হুমকি দিচ্ছে তারা।
অভিযোগে প্রকাশ, চাঁদা না পেয়ে হেলাল ও তাদের সহযোগীরা গত বছরের (২০১৫ সালের) গোড়ার দিকে প্রবাসী মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিনের বসতবাড়ি জবরদখলের চেষ্টা করে। এঘটনাটি থানা পুলিশকে অবহিত করে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে একটি সিআর মামলা করেন মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিন। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে হেলালরা । তারা গতবছরের ৩০ নভেম্বর আলা উদ্দিনের ছোট মেয়েকে স্কুলে যাওয়ার পথে অপহরনের চেষ্টা করে। ঘটনাটি আইনশৃংখলা রক্ষাকারী একাধিক সংস্থাসহ উর্ধতন মহলকে লিখিভাবে অবহিত করেন তিনি। এরই ধারাবাহিকতায় এ বছরের ৭মার্চ মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিনের বাড়ির সীমানা প্রাচীর উপড়ে ফেলে ও কয়েকটি বাঁশ কেটে নেয় হেলার ও তার সহযোগিরা। ঘটনাটি পরদিন ৮ মার্চ থানা পুলিশকে অবহিত করলেও কোন প্রতিকার পাননি তিনি ।
সর্বশেষ গত ২০মে হেলাল ও তার গোত্রীয় লোকজন তাদের সহযোগীদের নিয়ে প্রবাসী মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিনের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা বাড়ির গাছ-বাঁশ ইত্যাদি কেটে নেয় এবং ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় ২০ লাখ টাকা চাঁদা না দিলে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। ঘটনাটি তিনি আবারো গোলাপগঞ্জ থানা পুলিশকে লিখিত অভিযোগ আকারে জানান। কিন্তু অভিযোগের দীর্ঘ ১৫দিনেও মামলা নেয়নি কিংবা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রবাসী মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিন তার জানমাল ও পরিবারের ইজ্জত রক্ষায় বর্তমান সরকারের উর্ধতন কর্তপক্ষের আশু সুদৃষ্টি ও দ্রুততর হস্তক্ষেপ কামনা করেছেন।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী প্রবাসী মুক্তিযোদ্ধা শেখ আলা উদ্দিনের একাধিক অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, ঘটনাবহুল অভিযোগ সমুহের তদন্ত চলছে।
Related News
জৈন্তাপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরRead More
ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়েRead More



Comments are Closed