দিনাজপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল কৃষক-ক্ষেতমজুর।
আজ ১ জুন বুধবার প্রগতিশীল কৃষক-ক্ষেতমজুর সংগঠনসমূহের আয়োজনে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রগতিশীল কৃষক-ক্ষেতমজুর সংগঠনসমূহের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন , কৃষক খেতমজুর সমিতি দিনাজপুর জেলা কমিটির আহবায়ক আনোয়ার আলী সরকার , বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বাদল, কৃষকনেতা এস.এম চন্দন, বাসন্তি মালাকার, ছাত্র ইউনিয়নের সভাপতি অমৃত চন্দ্র রায় প্রমুখ।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও কর্মসূচীতে বক্তারা বলেন, কৃষকদের প্রতি মন ধান উৎপাদনে খরচ হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা। অথচ বর্তমানে প্রতি মনের বাজারমূল্য ৪৫০ থেকে ৫০০ টাকা। এতে কৃষকের লোকসান হচ্ছে মনপ্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। ফলে কৃষক ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না। সরকার মনপ্রতি ধানের মূল্য ৯৫০ টাকা ঘোষণা করলেও তা কাগজে- কলমে সীমাবদ্ধ। এ অবস্থার হাত থেকে কৃষি-কৃষক বাঁচাতে কৃষক-ক্ষেতমজুর সংগঠনসমূহ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। প্রতি ইউনিয়নের সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ক্রয় করার। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed