Main Menu

উদ্ধার হলো সাংবাদিক শাহীনের মোটর সাইকেল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে উদ্ধার হয়েছে মাইটিভি’র ক্যামেরাপার্সন ও দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক শাহীন আহমদের চুরি হওয়া মোটর সাইকেলটি। মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট নগরীর কিনব্রিজের দক্ষিণ প্রান্ত এলাকা থেকে পুলিশের সহযোগিতায় মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেল চোরকে পাওয়া যায়নি।
সাংবাদিক শাহীন জানান- গত রবিবার পেশাগত দায়িত্ব পালনে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যান তিনি। বেলা ১টার দিকে দায়িত্ব পালন শেষে নিচে নেমে দেখেন তার হিরো প্যাসন প্রো মোটর সাইকেলটি যথাস্থানে নেই।
জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরায় মোটর সাইকেল চুরির দৃশ্যটি ধরা পড়ে। ক্যামেরার ফুটেজ দেখে চোরও চিহ্নিত করা হয়।
এ ঘটনায় সাংবাদিক শাহীন আহমদ বাদী হয়ে ওইদিন রাতেই কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলটি কিনব্রিজের দক্ষিণ প্রান্তে রাজমহল মিষ্টির দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল­াহ।

Share





Related News

Comments are Closed