Main Menu

তনু হত্যার বিচার দাবিতে সিলেটে স্বাক্ষর সংগ্রহ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তনু হত্যার বিচার, বর্ষবরণে যৌন নিপীড়নসহ নারী ও শিশু হত্যাকারী-নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সারাদেশব্যাপী বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে চলছে স্বাক্ষর সংগ্রহ। তার অংশ হিসেবে সংগঠনের সিলেট জেলা শাখা সোমবার সিলেট সরকারী মহিলা কলেজের সামনে স্বাক্ষর সংগ্রহ করে। স্বাক্ষর সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার ইশরাত রাহী রিশতা, লক্ষী পাল, পিংকি চন্দ প্রমুখ।

Share





Related News

Comments are Closed