দক্ষিণ সুরমায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দক্ষিণ সুরমা সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় ছাদেক আলী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দক্ষিন সুরমা ফাড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে। ছাদেক মিয়া উপজেলার আজরাই চৌধুরীগাওয়ের মো. আশিকের ছেলে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ রিপন দাস জানান, বরইকান্দি ৪নং রোডের আব্দুল মতিনের বাড়ির পেছনের বারান্দায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছাদেকের মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে ছাদেকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরে ওই বাড়িতে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিনের মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় ছাদেক মিয়া। আর এতে সে আত্মহননের সিদ্ধান্ত নিতে পারে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed