জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নে পুনঃভোটগ্রহন দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউপি নির্বাচনে সরকারদলীয় নৌকা প্রতিকের প্রার্থী আরশ আলী ক্ষমতার অপব্যবহার ও রিটানিং অফিসার এবং প্রিজাইর্ডি কর্মকর্তার যোগসাজসে আনারস প্রতিকের প্রার্থী মো.হারুন রশীদের বিজয় ছিনিয়ে নিয়েছেন।
৩০ মে সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাবেক দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.হারুন রাশীদ। তিনি উপজেলার চিলাউড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ মে নির্বাচনের দিন নৌকা প্রতিকের প্রার্থী আরশ আলী,সংসদ সদস্য অর্থ প্রতিমন্ত্রীর এপিএস আবুল হাসনাত ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের উপস্থিতিতে প্রভাব খাটিয়ে নির্বাচনের ফলাফল কারচুপি করেছেন। নির্বাচনের দিন দুপুর ১২ টায় দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যকার সংঘর্ষের কারণে ২৭ নং সমধল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এ সময় আনারস প্রতিকের প্রার্থী মো.হারুন রাশীদের অনেক ভোটার ভোট দিতে পারেনি। কেন্দ্রটি ২ ঘন্টা বন্ধ থাকার জের ধরে থানায় এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী জামাল আহমদ সাধারণ ডায়েরী করেন। এ ছাড়া ২৮ নং স্বজনশ্রী, ২৯ নং বাসুদেব স্বরন, ৩০ নং গোপরাপুর,৩১ নং পঞ্চগ্রাম ও ৩২ নং বেতাউকা বিদ্যালয়ের কেন্দ্রগুলো নৌকা প্রতিকের প্রার্থী আরশ আলীর বাড়ির নিকটে থাকায় মো.হারুন রাশীদের নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে আরশ আলীর লোকজন বের করে দেন। পরে তারা নিজেরাই ব্যালেট পেপারে সিল মেরে ভোট জালিয়াতি করে। ভোট জালিয়াতির বিষয় উল্লেখ করে রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ও রহস্যজনক কারণে নির্বাচন স্থগিত না করে ফলাফল ঘোষনা করা হয়। আনারস প্রতিকের প্রার্থী মো.হারুন রাশীদের দাবী যে সব ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি করা হয়েছে সে সব কেন্দ্রে সঠিক তদন্তপূর্বক নির্বাচনের ফলাফল যাচাইক্রমে ২৮ মের নির্বাচন বাতিল করে পুন-নির্বাচন অনুষ্ঠিত করার দাবী জানান তিনি
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed