Main Menu

পড়ার জন্য ২৫০০ ফুট পথ বেয়ে পাহাড়ে ওঠা

নিউজ ডেস্ক: এই শিশুরা ৮০০ মিটার খাঁড়া পাহাড় বেয়ে স্কুলে যাচ্ছে। এভাবে ১৭টি মই বেয়ে তারা স্কুলে যায়।

ওপরের ছবিতে শিশুদের দেখে মনে হতে এরা পাহাড়ে উঠছে। তা, ঠিক তবে এরা স্কুলে যাওয়ার জন্য পাহাড়ে উঠছে। এদের বয়স ৬-১৫ বছরের মধ্যে। শিশুদের স্কুলে যাওয়ার দৃশ্য দেখলে ভয় পেয়ে যাবেন। কারণ এরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে এই খাঁড়া পাহাড় বেয়ে ২ হাজার ৫০০ শ ফুট ওপরে স্কুলে যাচ্ছে। শিক্ষা গ্রহণের জন্য এদের চেয়ে কেউ বোধ হয় আর এতো ঝুঁকি নেয়নি।

চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের ১৫ শিশুর এভাবে পাহাড় বেয়ে স্কুলে যাওয়া নিয়ে প্রতিবেদন করেছে এপি, সিএনএন, দ্যা গার্ডিয়ানসহ বেশ কয়েকটি গণমাধ্যম।

2খাঁড়া পাহাড়ের নিচে গ্রাম। আর স্কুল পাহাড়ের ঠিক ওপরে। গ্রাম থেকে ৮০০ মিটার বা ২ হাজার ৫০০ শ ফুট ওপরে স্কুল। কোন কোন গণমাধ্যমের খবরে অবশ্য বলা হয়েছে ২ হাজার ৬২৫ ফুট উঁচু। কাঁধে ব্যাগ ঝুলিয়ে এই খাঁড়া পাহাড়ের মাথায় উঠছে শিশুরা। মনে হতে পারে কীভাবে তা সম্ভব? প্রকৃতি এ ক্ষেত্রে এগিয়ে এসেছে তাদের সাহায্য খাঁড়া ওই পাহাড়ের গায়ে গাছের শিকড় গজিয়েছে। সেই শিকড় দিয়েই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে মই। আলাদা আলাদা ১৭টি মই বেয়ে পড়ুয়ারা যাচ্ছে স্কুলে। তবে অনেক জায়গায় কিন্তু এবড়োখেবড়ো পথ বেয়েই উঠতে হয় শিক্ষার্থীদের। পড়াশোনা শেষে ওই পথ বেয়ে নেমে আসছে তারা। কয়েকটি জায়গায় গ্রামবাসীরা নিজের উদ্যোগেই লোহা এবং গাছের ডাল দিয়ে তৈরি করেছেন মই।

Share





Related News

Comments are Closed