জিয়ার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসুচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি। যথাযোগ্য মর্যাদায় শাহাদাত বার্ষিকী পালন ও কর্মসুচী সফলের জন্য সিলেট জেলা, সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধীন সকল শাখার দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
২দিনের কর্মসুচীর মধ্যে রয়েছে- ৩০ মে সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল। ৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শিরনী বিতরন। এছাড়া সিলেট জেলার সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধিন সকল শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন করা হবে।
শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ- জেলা বিএনপি ঘোষিত শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর ২দিনের কর্মসুচী সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed