Main Menu

সাংবাদিক ফতেহ ওসমানীর মাতা আমেনা খাতুন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক কাজিরবাজার পত্রিকার পেষ্টার আল ফরহাদ মতিন ও প্রয়াত সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানীর মাতা আমেনা খাতুন আর নেই (ইন্না………রাউজন)। তিনি গত শনিবার (২৮ মে) ভোররাত ৫ টা ২০ মিনিটে সিলেট নগরীর চৌকিদেখী রংধনু ১৩৩/৩ নম্বর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার বাদ আসর চৌকিদেখী জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে সৈয়দ শাহ নাসির উদ্দিন মাজার সংলগ্ন পঞ্চায়েত কবরস্থানে তার স্বামী মরহুম মুজ্জাফর আলী ও ছেলে সাংবাদিক ফতেহ ওসমানীর কবরের পাশে আমেনা খাতুনের দাফন সম্পূন্ন করা হয়। তার ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে মরহুমার মৃত্যুর আগে এক ছেলে সাংবাদিক ফতেহ ওসমানী দুর্বৃক্তদের হাতে নিহত হন। সোমবার (২৯ মে) মরহুমার নিজ বাসভবনে কোরআন খতম ও বাদ জোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed