সিলেটের ৮২ ইউপিতে আ.লীগ ৩৬ ও বিএনপি ১৩টিতে বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পঞ্চম ধাপেও সিলেট বিভাগের বেশীরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ বিভাগের ১১টি উপজেলার ৮২টি ইউনিয়নের ৩৬টিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র ১৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন ৩৩ জন-যাদের অধিকাংশ আওয়ামী লীগ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী।
শনিবার (২৮ মে) সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলা, মৌলভীবাজারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এবং হবিগঞ্জের নবীগঞ্জ, মাধবপুরপুর, লাখাই ও বানিয়াচঙ্গে (১টি ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৪ জন এবং বিএনপি’র ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ ১, বিএনপি ৩ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী ১জন এবং আ’লীগের বিদ্রোহী ৩জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ টি ইউনিয়নে আওয়ামীলীগ ২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ বিদ্রোহী ৩ জন ও স্বতন্ত্র হিসেবে ১ জন নির্বাচিত হয়েছেন। দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগ ৩, বিএনপি ২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ বিদ্রোহী ২ এবং বিএনপি বিদ্রোহী হিসাবে ২ জন নির্বাচিত হয়েছেন। শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নে আওয়ামীলীগ ২, বিএনপি ১ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ,লীগ বিদ্রোহী ১ জন নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৯ ইউনিয়নে আওয়ামীলীগ ৫, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ,লীগ বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ২ জন নির্বাচিত হয়েছেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ ৬, বিএনপি ১ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী ২ জন নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ ৪, বিএনপি ২, আওয়ামী লীগ বিদ্রোহী ৪, বিএনপি বিদ্রোহী ১ জন নির্বাচিত হয়েছেন। নবীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ ৬, বিএনপি ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২, বিএনপি বিদ্রোহী ২, স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। লাখাই উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগ ২, বিএনপি ১, আওয়ামী লীগ বিদ্রোহী ২, বিএনপি বিদ্রোহী ১ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া, বানিয়াচং উপজেলার একটি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed