শাবিতে ‘জিপি এক্সেলারেটর ইনফো সেশন’ শীর্ষক সেমিনার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জিপি এক্সেলারেটর ইনফো সেশন’ শীর্ষক সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। দেশের সর্ববৃহৎ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোনের ‘জিপি এক্সেলারেটর’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক(জিডিএন)’ এ সেমিনারের আয়োজক।
সেমিনারে জিপি এক্সেলারেটর কী, কাদের জন্য, কিভাবে আবেদন করবেন এবং কেন করবেন- এসব নানা প্রশ্নের উত্তর দেন ‘জিপি এক্সেলারেটর’ প্রকল্পের প্রশাসনিক সমন্বয়ক তানভির আহমেদ সজীব।
সেমিনারে উপস্থিত ছিলেন, টেকনেক্সট এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রেজুয়ানুল হক রুবেল, জিডিএন সভাপতি জি আর এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাগীব আবরার প্রমূখ ।
উল্লেখ্য, গুগল বা ফেসবুকের মতো বিশ্ব কাপানো নতুন চিন্তার দ্বার উন্মোচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা থেকে। আর এসবের মতো বাংলাদেশেও নতুন চিন্তার দ্বার উন্মোচিত করার লক্ষ্য নিয়ে এসেছে ‘জিপি এক্সেলারেটর’।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed