Main Menu

কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: ৬৮ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার সন্তান প্রসব করেন মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা (৩২)।

এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চলতি মাসের শেষ সপ্তাহে রেলমন্ত্রী বাবা হতে পারেন।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন। আগামী ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লা জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালের ২০ মে । বিয়ের সময় রিক্তার ছিল ২৯ বছর। এ বিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

Share





Related News

Comments are Closed