শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ও শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়নে শনিবার (২৮ মে) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকালের দিকে ভারী বর্ষণ শুরু হলে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণে কিছুটা বিঘœ ঘটে। তবে সকাল ১০টার দিকে আবহাওয়া অনুকূলে আসায় যথারীতিভাবে ভোটগ্রহণ শুরু হয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের অংশগ্রহণ খুব কম। বিশেষ করে পুরুষদের উপস্থিতিতি উল্লেখযোগ্য নয়। তবে সব কেন্দ্রগুলোতেই মহিলা ভোটারদের উপস্থিতিতি ছিলো চোখে পড়ার মতো। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপির রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়, প্রতাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্সিবাজার কালিপ্রসাদ উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্রসহ শ্রীমঙ্গলের ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার, মাইজদী চা বাগান, নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুনইনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর মনিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি রশিদ মিয়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহন চলছে। তবে অধিকাংশ কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি ছিলো খুব কম।
ভোটগ্রহণ সুষ্ঠ শান্তিপূর্ণ হচ্ছে কিনা এবিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাসারের সাথে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো বিশৃংখলা ছাড়াই সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে। তবে বৃষ্টির কারণে ভোটাররা বিড়ম্বনায় পড়েছেন। বৃষ্টির প্রভাবে ভোটারদের উপস্থিতিও কম। এখন পর্যন্ত কোথায়ও কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সব কেন্দ্রেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া মাঠে রয়েছে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্ট্রাইকিং ফোর্স। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed