সিলেট বিভাগের ৮৫ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের ১১ উপজেলার ৮৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বৃষ্টির কারণে অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে বলে জানা গেছে।
বালাগঞ্জ থেকে সাংবাদিক জিল্লুর রহমান জিলু জানান, সেখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তবে, শুক্রবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভোটারদের কেন্দ্রে আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে, সকাল ৯টার পর বৃষ্টি কমতে থাকায় ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন।
পঞ্চম ধাপে আজ শনিবার সিলেট জেলার বালাগঞ্জ ও ওসমানীনগর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, হবিগঞ্জের লাখাই, মাধবপুর, নবীগঞ্জ ও বানিয়াচঙ্গ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার ৮৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed