ঠাকুরগাঁওয়ে দুই পোলিং এজেন্ট নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাসচাপায় দুই নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার মুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাটে পঞ্চগড়গামী একটি নাইট কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম নিহত হন।
নিহত দুইজন ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোটকেন্দ্রে যাচ্ছিলেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed