Main Menu

সিলেট বিভাগের ১১ উপজেলার ৮৫টি ইউনিয়নে নির্বাচন আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের ১১টি উপজেলার ৮৫টি ইউনিয়নে নির্বাচন আজ। পঞ্চম ধাপে এসব ইউনিয়নে ভোট গ্রহণ আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, হবিগঞ্জের লাখাই, নবীগঞ্জ, মাধবপুর ও বানিয়াচং, সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হবে। তবে বানিয়াচংয়ে শুধু একটি ইউনিয়নে (সুজাতপুর) নির্বাচন হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮টি ইউনিয়নের মধ্যে দু’টিতে নির্বাচন হচ্ছে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকবেন পুলিশের স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্য।

বালাগঞ্জ
বালাগঞ্জ উপজেলায় আজ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৬টি ইউনিয়নে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, ২শ ৫ জন সাধারণ সদস্য ও ৫২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীসহ ২শ ৮৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে উপজেলার ৭৫ হাজার ৫শ ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩৭ হাজার ৪শ ৯৬ জন এবং মহিলা ভোটার ৩৮ হাজার ১১ জন। একমাত্র দেওয়ান বাজার ইউনিয়নে ১০ টি ভোটকেন্দ্র থাকলেও অন্যান্য ইউনিয়নে ৯ টি করে মোট ৫৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ম দফায় অনুষ্ঠিত এ নির্বাচন উপলক্ষে বালাগঞ্জের সর্বত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থক এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস ও সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. আব্দুল মতিন (নৌকা), বিএনপি মনোনীত শেখ নজরুল ইসলাম জিতু (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সান উল্ল¬াহ (ঘোড়া), জাতীয় পার্টির শেখ শফিউল আলম সুফি (লাঙ্গল) এবং খেলাফত মজলিস সমর্থিত মাওলানা মিছবাহ উদ্দিন মিছলু (আনারস)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮শ ৯৮ জন।
২ নং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. আনহার মিয়া (নৌকা), বিএনপি মনোনীত শেখ মো. আলাউদ্দিন রিপন (ধানের শিষ) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আব্দুল জলিল (আনারস)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩শ ৭৯ জন।
৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদির খসরু (নৌকা), বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান নাজমুল আলম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী এনায়েতুর রহমান রাজু মিয়া (মোটরসাইকেল)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮শ ২০ জন।
৪ নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. আমিরুল ইসলাম মধু (নৌকা), বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. লুৎফুর রহমান (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দিন (চশমা), আজমল আলী (ঘোড়া) এবং স্বতন্ত্র আব্দুর রহমান (আনারস)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৯শ ৭৪ জন।
৫ নং বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৮ জন। প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান এমএ মতিন (নৌকা), বিএনপি মনোনীত আব্দুল মুনিম (ধানের শিষ), জাতীয় পার্টি মনোনীত মো. মুক্তার মিয়া (লাঙ্গল), বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি সদস্য শেখ জামাল আহমদ খলকু (চশমা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আশিক মিয়া (ঘোড়া), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শেখ মঞ্জুরুল ইসলাম (অটোরিক্সা), জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম (টেলিফোন) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ মো. জুনাব আলী (আনারস)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ১শ ৩ জন।
৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৫ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত হিমাংশু রঞ্জন দাস (নৌকা), বিএনপির মনোনীত এম. মুজিবুর রহমান (ধানের শিষ), খেলাফত মজলিস সমর্থিত মাওলানা আশিকুর রহমান (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার আল হোসাইন (আনারস) এবং আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আজমল রউফ বেগ (চশমা)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩ শ ৩৩ জন।
বালাগঞ্জে ২ ইউনিয়নের ৩ কেন্দ্র স্থানান্তরিত : অতিবৃষ্টি এবং কুশিয়ারা ও বড়ভাঙ্গা নদীর উপচে পড়া পানিতে জলাবদ্ধতার কারণে ৩ হাজার ৫শ ৯৮ জন ভোটারকে স্থানান্তরিত কেন্দ্রে ভোট প্রদান করতে হবে। প্রকট জলাবদ্ধতার কারণে উপজেলার ২ টি ইউনিয়নের ৩ টি কেন্দ্রের স্থানান্তরিত এ ভোটাররা মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানান্তরিত ভোটকেন্দ্রগুলো হচ্ছে- পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভঙ্গপুর কওমী মাদ্রাসা এবং বালাগঞ্জ সদর ইউনিয়নের বির্ত্তনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রের মধ্যে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৮১ জন ভোটার স্থানান্তরিত কেন্দ্র জালালপুর বাজার, ভঙ্গপুর কওমী মাদ্রাসা কেন্দ্রের ৫ শ ৭১ ভোটার স্থানান্তরিত কেন্দ্র রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া বালাগঞ্জ সদর ইউনিয়নের বির্ত্তনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৯ শ’ ৪৬ জন ভোটার স্থানান্তরিত কেন্দ্র চরসুরিয়া জাগরণী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদান করবেন। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসমানীনগর
ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে ভোট দেবেন উপজেলার ১ লাখ ২৬ হাজার ৮শ ১৭ জন ভোটার।
এদিকে ৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৭টি।
নবগঠিত ওসমানীনগর উপজেলার অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়ায় এই নির্বাচনে কঠোর নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী।

সুনামগঞ্জ
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার দিরাই-শাল্লা ও জগন্নাথপুর উপজেলার ১৯ ইউনিয়নে আজ শনিবার ভোট গ্রহন করা হবে। শুক্রবার সকাল থেকে নিজ নিজ ইউনিয়নের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছেন। এ নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১ শ’ ২ জন, সংরক্ষিত সদস্য পদে ২ শ’ ৩১ জন ও সাধারণ সদস্য পদে ৭ শ’ ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত সদস্য পদে ১ শ’ ১০ জন ও সাধারণ পদে ৩ শ’ ৫৯ জন। শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত সদস্য পদে ৬১ জন ও সাধারণ সদস্য পদে ১৯৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬০ জন ও সাধারণ সদস্য পদে ২ শ’ ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে তিন উপজেলায় ১ শ’ ৮৯ টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৯ শ’ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ১ লাখ ৬৩ হাজার ৬ শ’ ৮৭ জন এবং ১ লাখ ৭৩ হাজার ২ শ’ ৫১ জন নারী ভোটার।
দিরাই উপজেলায় ৮৬ টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ১ শ’ ৪৩ জন ভোটার। এর মধ্যে ৭৩ হাজার ৩ শ’ ৬ জন পুরুষ ও ৭২ হাজার ৮ শ’ ৩৭ জন নারী ভোটার রয়েছেন। শাল্লা উপজেলায় ৩৯ টি কেন্দ্রে ৭৬ হাজার ৭ শ’ ৯৭ জন ভোটার। এর মধ্যে ৩৯ হাজার ১৮ জন পুরুষ ও ৩৭ হাজার ৭শ’ ৭৯ জন নারী ভোটার এবং জগন্নাথপুর উপজেলা ৬টি ইউনিয়নে মোট ১ লাখ ২৩ হাজার ৯ শ’ ৯৮ জন ভোটার। এর মধ্যে ৬১ হাজার ৩ শ’ ৬৩ জন ও ৬২ হাজার ৬ শ’ ৩৫ জন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন সমন্বয়ক মোহাম্মদ আলতাফ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এ উপজেলার প্রতিটি কেন্দ্রে আর্মড পুলিশসহ ১৯ জন আইন শৃঙ্খলা বাহনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়াও ৩ টি ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৩টি টিম, বিজিবির ৯টি টিম ও পুলিশের ১২ টি মোবাইল টিম মাঠে থাকবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, এ উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৩ টি ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৩টি মোবাইল টিম, র‌্যাবের ৩টি ও বিজিবি’র ৩ টিম মাঠে থাকবে। অপরদিকে শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ
হবিগঞ্জের ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এখানে ২৯৭টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, লাখাই উপজেলার ৬টি, নবীগঞ্জে ১৩টি, মাধবপুরে ১১টি ও বানিয়াচং উপজেলার ১টি ইউনিয়নে শনিবার ভোটগ্রহণ করা হবে। এর মাঝে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্র, নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্র, মাধবপুরে ১১ ইউনিয়নে ১০২টি কেন্দ্র ও বানিয়াচংয়ের ১টি ইউনিয়নে ৯টি কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের বিশেষ নজরদারী থাকবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৪ উপজেলায় ১ হাজার ৬১৬ জন পুলিশ দায়িত্ব পালন করবে। সেই সাথে র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরাও দায়িত্বে থাকবেন।

নবীগঞ্জ
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ৫ম ধাপে আজ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসার, সাদা পোষাকধারী পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম। উপজেলার ১৩ ইউনিয়ন থেকে ৭৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩টি ইউনিয়নে মোট মোটার ২ লাখ ৯ হাজার ৭শত ১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৬শ’ ৭১ জন এবং মহিলা ১ লাখ ৭ হাজার ৪৭ জন। ভোটাররা ১শ’ ৩২ টি ভোট কেন্দ্রে ৫শ’ ২৫ টি বুথে ভোট প্রদান করবেন।
লাখাই প্রতিনিধি জানান, লাখাই উপজেলায় ৬টি ইউনিয়নে আজ ভোট হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট নেয়া হবে।
ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পুলিশ,বিজিবি,র‌্যাবও আনসার সহ ২০ থেকে ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৭ জন ম্যাজিস্ট্রেট, ৩টি স্ট্রাইকিং ফোর্স ও ১৫টি মোবাইল টিম কাজ করবে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৮৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮৭৯৬ জন,ও নারী ভোটার ৪৯৬৯০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪ ও ভোট কক্ষের সংখ্যা ২৪৮টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী, সাধারণ পুরুষ ২৬৪ জন প্রার্থী। পুরো উপজেলায় মোট ৩৭০ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
করাব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই কামাল (নৌকা), মো. নুরুল আমীন চৌধুরী (ধানের শীষ), জুয়েল রানা (ঘোড়া), বাদশা মিয়া (মোটর সাইকেল), ছফিল মিয়া (আনারস)। লাখাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর আলম তালুকদার মাফুজ (নৌকা), আরিফ আহমেদ রুপন (ধানের শীষ), মো. এনামুল হক চৌধুরী (ঘোড়া), জহিরুল ইসলাম হান্নান (আনারস), মুড়াকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে, এম তাজুল ইসলাম (নৌকা), মো. আব্দুল কাদের (ধানের শীষ), সালা উদ্দিন (চশমা), আবুল কাশেম মোল্লা (মোটর সাইকেল)। মুড়িয়াক ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা (নৌকা), মো. আবু লাল মিয়া (ধানের শীষ), মো. নাসির উদ্দিন (ঘোড়া), মো. মাসুক মিয়া (চশমা) ও রফিকুল ইসলাম (আনারস)। বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মাহফুজুল আলম মাফুজ (নৌকা), শেখ ফরিদ মিয়া (ধানের শীষ), মো. এনামুল হক মামুন (টেবিল ফ্যান), রাসেল আহম্মদ (চশমা), ওমর ফারুক (দুটি পাতা), জুনু আহমেদ জীবন (মোটর সাইকেল), হাফিজুল হক (অটোরিক্সা), ফারুক আহমেদ (টেলিফোন), এমএ ওয়াহেদ (হাত পাখা), মো. হারুনুর রশিদ (ঘোড়া)ও কাউছার আহমেদ (ঢোল)। বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু (নৌক), মো. আবুল কালাম আজাদ (ধানের শীষ), মো. কাঞ্চন (আনারস), মো. মোবারক হোসেন (ঘোড়া), অমূল্য চন্দ্র রায় (ঢোল), মো. নাছির উদ্দিন (লাঙ্গল), মো. গিয়াস উদ্দিন (টেবিল ফ্যান), মো. জামাল উদ্দিন ভূইয়া (মোটর সাইকেল), মো. মহিবুর রহমান চৌধুরী (অটোরিক্সা)।

মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মৌলভীবাজার জেলা নির্বাচনী কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
kamalgonj upজেলার শ্রীমঙ্গল উপজেলায় ৯ ইউনিয়নে ১শ’ টি কেন্দ্রে ও ৪শ’ ৭৭ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯৩ হাজার ৫শ’ ৬৭ জন। এছাড়া কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৯৪ কেন্দ্রে ৪২৪ কক্ষে ভোটগ্রহণ হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৮৮ জন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, এ দুই উপজেলায় ১৯৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সহ¯্রাধিক পুলিশ মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Share





Related News

Comments are Closed