বকেয়া হোল্ডিং টেক্স আদায়ে সিসিকের মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় বিষয়ে ১নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভার আয়োজন করেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। মতবিনিময় সভায় ওয়ার্ডবাসীর সমস্যা শোনার জন্য তাদের সামনে হাজির হয়েছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে কর আদায় শাখার সকল কর্মকর্তাবৃন্দ। রোববার নগরীর দরগামহল্লার একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদ এর সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ হাসান। সভায় ওয়ার্ডবাসী হোল্ডিং ট্যাক্স বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, নাগরিকরা হোল্ডিং ট্যাক্স দিতে আগ্রহী কিন্তু অযথাভাবে করের বোঝা না চাপিয়ে যৌক্তিকভাবে ও সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি এনামুল হাবীব জানান, খুব শিগগিরই হোল্ডিং ট্যাক্স বিষয়ক তথ্য সম্বলিত একটি চার্ট তৈরী করা হবে যাতে থাকবে হোল্ডিং ট্যাক্স কিভাবে নির্ধারণ করা হয়, কোন পর্যায়ে আপত্তি দিতে হয়, কর অবকাশ বা ছাড় বিষয়ে এবং হোল্ডিং ট্যাক্স প্রদান না করলে কী কী আইনী প্রক্রিয়া আছে এইসব বিষয় সহজভাবে তুলে ধরে হবে চার্টে। এ্যাসেসর চন্দন দাশের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা: এম এ সালাম, দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি করিব চৌধুরী, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদ, রাজারগলি সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা মালিক হোসেন ইজ্জাদ, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, এডভোকেট মাহমুদুল হক মাসুম, মুফতী সোহেল আহমদ, সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মো. আব্দুল আজিজসহ আরও অনেকে।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed