Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতার দখল থেকে ডাক্তারের বাসা উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখল থেকে এক ডাক্তারের বাসা উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচরস্থ ফোকাস ১৭৬ নং বাসাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাসার মালিক ডা. আজিজ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে ডা. আজিজের ওই বাসাটি ভাড়া নেন হিরণ মাহমুদ নিপু। বাসায় ওঠার পর থেকে ভাড়া পরিশোধ করেননি নিপু। উল্টো ভাড়া চাইলে তাকে হুমকিও দিতেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় শাহপরাণ থানা পুলিশ ওই বাসাটি দখলমুক্ত করে। দখলমুক্ত করার পর বাসাটি ডা. মো. আজিজ মিয়াকে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন মামলায় চলতি মাসে আটক হয়ে হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে রয়েছেন।

Share





Related News

Comments are Closed