শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন
গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও পথসভা করেছে ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতি। রবিবার সকালে ঈশ্বরদী রেলগেট এলাকায় এ কর্মসূচী পালন করে।
ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আয়নুল ইসলাম,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক স্বপন কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,মুক্তিযোদ্ধা ও সম্পাদক ফজলুর রহমান ফান্টু,পাকশী কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ,মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমান,গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন,প্রভাষক খায়রুল কবীর,ইসমাইল,প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন,সহকারী অধ্যাপক্ষ রাজিবুল আলম ইভান,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন ও দৈনিক প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক দুদু।
এসময় বক্তারা প্রকৃত ঘটনা না জেনে শিক্ষককে লাঞ্ছিত করায় এ ঘটনার সুষ্ঠু বিচার করে অপরাধীর শাস্তির জোর দাবি জানান।মানববন্ধন ও পথসভা পরিচালনা করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed