Main Menu

সিলেট নগরীর ‘রিকশা ভাড়া’র তালিকা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক রিকশা ভাড়া নির্ধারণের প্রায় ৮ মাস পর শুক্রবার (২০ মে) শুরু হয়েছে বিভিন্ন পয়েন্টে ভাড়ার তালিকা লাগানোর কাজ । এরই মধ্যে নগরীর সোবহানীঘাট পয়েন্টে, নাইওরপুল পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে তালিকা লাগানো হয়েছে।

Manual7 Ad Code

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রিকসা ভাড়া নির্ধারনের জন্য একটি কমিটি গঠন করে সিলেট সিটি কর্পোরেশন। সেপ্টেম্বর মাসে ওই কমিটির সদস্যরা কউন্সিলরদের মতামতের ভিত্তিতে রিকশা ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করেন। তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা, প্রতি ঘন্টা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ভাড়া নির্ধারনের পর নগরীর ৫১টি পয়েন্টে এ তালিকা সাঁটানোর কথা থাকলেও এ কাজটি আলোর মুখ দেখতে প্রায় ৮ মাস সময় লেগেছে মেয়র বিহীন সিসিকের।

Manual7 Ad Code

রিকশা ভাড়ার তালিকা সাঁটানোর দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার মো. হেলাল উদ্দিন জানান, নগরীর ৫১টি পয়েন্টে রিকশা ভাড়ার তালিকা সাঁটানোর জন্য টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করে যাচ্ছে। শিগগিরই নগরীর গুরুত্বপূর্ণ ওই স্থানগুলোতে ওই তালিকা লাগানো হবে।

সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়- নগরীর রিকাবীবাজারে ২টি এবং মদিনা মার্কেট, বাগবাড়ি, ওসমানী মেডিকেল, চৌহাট্টা, আম্বরখানা, চৌকিদিখি, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, নাইয়রপুল, সোবহানীঘাট, রোজভিউ হোটেলের সামনে, উপশহর, হুমায়ুন রশিদ চত্ত্বর, কীন ব্রিজ, রেল স্টেশন, সুরমা মার্কেট পয়েন্ট, লামাবাজার, জিতু মিয়া পয়েন্ট, তালতলা, কোর্ট পয়েন্ট, বন্দর পেপার পয়েন্ট, কাজীটুলা, নয়া সড়ক, জেল রোড, কুমারপাড়া, কালিঘাট, দর্শন দেউড়ি, কুমারগাঁড়, বাস টার্মিনাল, মিরের ময়দান, পূর্ব দরগাহ গেইট, সুবিদবাজার, শেখঘাট পিছনের মুখ, কাজিরবাজার, মিরাজী শাহ (রহ.) মাজার গেইট, গাজী বুরহান উদ্দিন মাজার গেইট, শিববাড়ি, কদমতলী পয়েন্ট, টেকনিক্যাল, খেয়াঘাট, রেল গেইট ভার্থখলা, ঝালোপাড়া, গোটাটিকর, এমসি কলেজ গেইট, ওসমানী উদ্যানের সামনে, চালিবন্দর পয়েন্ট ও হযরত মানিক পীর (রহ.) কবরস্থান গেইটে একটি করে ভাড়ার তালিকা সম্বলিত সাইনবোর্ড সাঁটানো হবে।

তালিকায় নির্ধারিত ভাড়া হচ্ছে- কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৩০ টাকা, শিবগঞ্জ ২০ টাকা, মিরাবাজার ১০ টাকা, যতরপুর ১৫ টাকা, উপশহার (এ, আই, এফ, জি, এইচ, জে ব্লক) ৩০ টাকা, উপশহর (বি, সি, ডি, ই ব্লক) ২০ টাকা, নতুন ব্লিজ ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টর্মিনাল ৩৫ টাকা, পুরাতন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন ৩৫ টাকা, পুরাতন ব্রিজ হয়ে রেল স্টেশন ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে বাবনা পয়েন্ট ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে টেকনিক্যাল ৩০ টাকা, নতুন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা।

Manual3 Ad Code

কোর্ট পয়েন্ট থেকে লাউয়াই ৪০ টাকা, বিসিক শিল্প নগরী ৪০ টাকা, খোজারখোলা ৩০ টাকা, বরইকান্দি ৩৫ টাকা, গোপশহর মকন দোকান ৪০ টাকা, ঝেরঝেরি পাড়া ১৫ টাকা, দর্জিবন্দ ১৫ টাকা, শাহী ঈদগাহ ২০ টাকা, সরকারি কলেজ ছাত্রাবাস ৩৫ টাকা, শিবগঞ্জ সোনাপাড়া ২০ টাকা, বালুচর ৩৫ টাকা, কাজীটুলা ১৫ টাকা, ইলেকট্রিক সাপ্লাই ২০ টাকা, উত্তর কাজীটুলা ২০ টাকা, গোয়াইটুলা ২৫ টাকা, আম্বরখানা ১৫ টাকা, লেচু বাগান ২০ টাকা, চৌকিদেখি ৩০ টাকা, লাক্কাতুরা ৩০ টাকা, হাউজিং এস্টেট ২০ টাকা, বাদাম বাগিচা ৩০ টাকা, মাছিমপুর ১৫ টাকা, দর্শন দেউরী ১৫ টাকা, রাজারগলি ১৫ টাকা, দরগাহ শাহজালাল গেইট ১০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে মিরের ময়দান ১০ টাকা, সুবিদবাজার ১৫ টাকা, গোয়াবাড়ি ৩০ টাকা, আখালিয়া বিডিআর ক্যাম্প গেইট ও শাবি ক্যাম্পাস গেইট ৩৫ টাকা, বাগবাড়ি ২০ টাকা, এতিম স্কুল ২০ টাকা, কানিশাইল খেয়াঘাট ৩০ টাকা, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর) ২০ টাকা, ঘাসিটুলা বেতের বাজার ২৫ টাকা, শেখঘাট ১০ টাকা, ভাঙ্গাটিকর ১৫ টাকা, ভাতালিয়া ১৫ টাকা, রিকাবীবাজার ১৫ টাকা, ওসমানী মেডিকেল ২০ টাকা, দাড়িয়াপাড়া ১০ টাকা, মির্জাজাঙ্গাল ১০ টাকা, জল্লারপাড় ১০ টাকা, পশ্চিম কাজির বাজার ১০ টাকা, ছড়ারপার ১৫ টাকা, কুমারপাড়া পয়েন্ট ১৫ টাকা, কুমারপাড়া (ঝর্নারপাড়) ২০ টাকা।

Manual1 Ad Code

কোর্ট পয়েন্ট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল ৪০ টাকা, মিরাবাজার আগপাড়া ১৫ টাকা, সোবহানীঘাট ১০ টাকা, চালিবন্দর ১০ টাকা, তোপখানা ১০ টাকা, আম্বরখানা কলবাখানী ২০ টাকা, পুরতান ব্রিজ হয়ে ভার্থখলা ২০ টাকা, পীর মহল্লা ২৫ টাকা, মেন্দিবাগ ২৫ টাকা, সাদাটিকর ৩০ টাকা, কুশিঘাট ৩৫ টাকা, শাপলাবাগ ৩৫ টাকা, টুলটিকর ৪০টাকা ও মিরাপাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code