গোপনে ১০ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন রুবেল!
বৈশাখী নিউজ ডেস্ক : গোপনেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার রুবেল হোসেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল।
গোপনে এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ওষুধ কোম্পানিতে কর্মরত কামরুল ইসলামের কন্যা ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। এসময় বিয়ের দেনমোহর ধরা হয় ৬ লাখ টাকা।
বিয়েতে রুবেলের পিতা-মাতা, চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে রুবেলের সাথে যোগাযোগ করা হলে কিছু জানাতে অস্বীকৃতি জানায়। কিন্তু বাগেরহাটে খোঁজ নিয়ে জানা যায়, রুবেল গত বছর ফেব্রুয়ারিতে ঠিকই বিয়ে করেন।
এর আগে চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপী তার ফেসবুকে রুবেল তাকে ঠকিয়ে বিয়ে করেছেন এমন স্ট্যাটাস দিয়ে মিডিয়ায় ঝড় তুলেন। তারপর থেকে রুবেল ও তার পরিবার থেকে রুবেল বিয়ে করেননি বলে দাবি করে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিলেন হ্যাপী।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed