কানাইঘাটে মিথ্যা মামলায় আ.লীগ পরিবার জর্জরিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিএনপি-জামায়াত চক্রের মিথ্যা মামলায় আওয়ামী লীগ পরিবারের সদস্যদের হয়রানী করা হচ্ছে। এমন অভিযোগ করেছেন জেলার কানাইঘাট উপজেলার উপরঝিঙ্গাবাড়ি চরিগ্রামের ফজলে এলাহী।
শনিবার (২১মে) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ফজলে এলাহী জানান, তার নিজগ্রাগের নূরুজ্জান চৌধুরী পরিবার জামায়াত-বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জামাযাত শিবিরের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার আসামী । অপরদিকে তার পরিবারবর্গ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে নূরুজ্জামানরা তাদের নানাভাবে হয়রানী করছে। ২০১৪ সালে তাদের দেয়া একটি মামলায় নূরুজ্জামান পরিবারের ৫ সদস্যের প্রত্যেকই ১০ হাজার টাকা করে মুচলেকা দিয়ে আদালত থেকে রেহাই পান। এ বিরোধের জের ধরে প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি নেতা নূরুজ্জামান প্রতিপক্ষ ফজলে এলাহীর বয়ঃবৃদ্ধ পিতাসহ পরিবারের ১০সদস্যের বিরুদ্ধে রাস্তা কাটার একটি মিথ্যা মামলা করেন । যা’ কানাইঘাট থানার মামলা নং-০৭(৫)১৬)। সংবাদ সম্মেলনে ফজলে এলাহী বলেন, তাদের জমির উপর জনচলাচলের জন্য উুন্মুক্ত ও ইটসলিং করা রাস্তা রয়েছে, যা সম্পূর্ন অক্ষত এবং আদৌ তা কাটা হয়নি। এছাড়া তাদের মালিকানা ভুমির উপর সরকারী অন্য কোন রাস্তা নেই ও ছিল না। পাকিস্তান আমল থেকে হালজরিপি ছাপা রেকর্ড পর্যন্ত কোন রেকর্ডেই তাদের জমির উপর দিয়ে সরকারী রাস্তা থাকার প্রমান নেই। নূরুজ্জামানরা চারদলীয় জোট সরকার আমলে রাস্তার নামে সরকাÍী অনুদান এনে তার ব্যক্তিগত বাড়ির রাস্তায় কাজ করিয়ে তা’ আত্মসাত করেন। এখন তাদের মালিকানা জমির উপর সরকারী অনুদানের রাস্তা দাবি করে এ মিথ্যা মামলা দিয়েছেন। সংবাদ সম্মেলনে নূরুজ্জামানের দায়ের করা মামলাকে সম্পূর্ন মিথ্যা ও হয়রানীমূলক দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।
Related News
সিলেটে মাজারে প্রশাসনের হস্তক্ষেপ, ৬৬ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারRead More
ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমকে আকস্মিকRead More



Comments are Closed