বিশ্বনাথে ১০দিন ধরে দিনমজুর নিখোঁজ
বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ১০দিন ধরে এক দিনমজুর নিখোঁজ রয়েছেন। তার নাম রইছ আলী (৫৯)। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামে বাসিন্দা। এঘটনায় নিখোঁজ দিনমজুরের ছেলে রাজক আলী বাদি হয়ে শনিবার দুপুরে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ১২১৮।
সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, গত ১২ মে বিকেলে রইছ আলী তার এক নিকট আত্বীয়কে দেখতে সিলেট ওসমানী হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু এর পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করেন থানার এস আই রাজিব রহমান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed