Main Menu

রোয়ানুর প্রভাবে সিলেটে বৃষ্টি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল থেকে কিছুটা উত্তর-উত্তরপূর্ব দিকে সরে এসে সাগরের পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেটসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। শনিবার রাতভরই বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই ঘূর্ণিঝড়টি।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

Share





Related News

Comments are Closed