গোলাপগঞ্জে ডাক্তারের অবহেলায় যুবকের মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাক্তার বিকে কর্মকারের অবহেলায় জুবের আহমদ (৩০) নামে বিষপান করা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ ইউপির উত্তর কানিশাইল গ্রামের মাসুক উদ্দিনের পুত্র জুবের আহমদ পরিবারের উপর অভিমান করে বিষ পান করে ফেলে। এ সময় জুবেরকে পরিবারের লোকজন ঢাকাদক্ষিণ বাজারে ডাক্তার কর্মকারের কাছে নিয়ে আসলে ঐ ডাক্তার রোগীর চিকিৎসার জন্য ৪ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে চিকিৎসা করবেন না বলে রোগীর অভিভাবকদের জানিয়ে দেন। এমতাবস্থায় প্রায় ৪০ মিনিট সময় অতিবাহিত হওয়ার পর বিষপান করা যুবকের মৃত্যু হয়। এ ঘটনা আশপাশে জানাজানি হয়ে গেলে এলাকার শত শত লোক জড়ো হয়ে ডাক্তারের চেম্বার ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে জুবেরের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed