Main Menu

বিয়ানীবাজারে আ.লীগ থেকে ১০ নেতাকর্মীর পদত্যাগ

বিয়ানীবাজার প্রতিনিধি : কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার দুপুরে তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

‘অসাংবিধানিকভাবে’ কমিটি গঠনের কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছালিক আহমদ খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক জসীম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুছ ছালাম, নির্বাহী সদস্য দিলবার হোসেইন, মো: ময়নুল হক, মতিউর রহমান, ইসমাইল উদ্দিন বেলাল, মো. আমিরুল ইসলাম (নুরুল আহাদ) ও বুরহান উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed