Main Menu

ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, স্কুল শিক্ষক শ্যামল কান্তি প্রকাশ্য আল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে, ধর্মপ্রাণ জনতার চাপে কান ধরানো হয়েছে অথচ সরকারের কর্তা ব্যক্তিদের মন্তব্যে মনে হয়- আল্লাহ-রাসুল (স.) এর মর্যাদার চেয়ে কটুক্তিকারী শিক্ষকের মর্যাদা বেশি। অভিযুক্ত শিক্ষক মানুষ গড়ার কারিগর, শিক্ষক সমাজের কলংক- তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদেশের কোন ধর্মের মানুষই আল্লাহ-রাসুলের অবমাননা বরদাশত করবেনা।
তিনি আরো বলেন, নাস্তিকদের কোন ধর্ম নাই। ওরা সকল ধর্মের শত্রæ। তারা জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চায়। ওদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা হাবীব নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিবর্জিত কোন শিক্ষানীতি জাতি মেনে নিবেনা উল্লেখ করে বলেন, আলেম-উলামাদের সাথে পরামর্শ করে গণমুখী আল্লাহ ভীরু শিক্ষানীতি প্রবর্তন করতে হবে।
২০ মে শুক্রবার ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেট এর উদ্যোগে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি কর্তৃক আল্লাহর অবমাননা ও নৈতিকতা বিবর্জিত জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছমিউর রহমান মুছার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ওয়েছ আহমদ, ছাত্রনেতা ওবায়দুর রহমান তারেক, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, সাদিক ছালিম প্রমুখ।
শুক্রবার বা’দ জুম্মা জামেয়া মাদানিয়া চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share





Related News

Comments are Closed