শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবিতে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থ বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ও শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা ২০ মে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন পালন করেছে। জেলা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল হক চিশতী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কাওছার আহমদ, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুনেদ, শাবিপ্রবি সদস্য সচিব হারুনুর রশিদ প্রমূখ।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল হক চিশতী বলেন, সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশে গুটি কয়েক নাস্তিক্যবাদিদের প্রেসক্রিপশনে সরকার যদি শিক্ষা আইন ২০১৬ বাস্তবায়নের চেষ্টা করে তার খেসারত সরকারকে দিতে হবে। তিনি বলেন, শিক্ষা আইন ২০১৬ যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed