Main Menu

হকার উচ্ছেদের প্রতিবাদে সিলেটে মিছিল-সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হকার্সদের পূণর্বাসন না দিয়ে উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার সিলেট মহানগর হকার্স লীগের উদ্যোগে নগরীর সুরমা মার্কেট এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
হকার্স কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে ও ইয়াছিন আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক লীগের উপদেষ্টা আব্দুল সাত্তার, আদনান খান হেলাল, শফিকুর রহমান, হাতিয়ার রহমান, শ্রী রাসেন্দ্র বাবু, বাশার আহমদ, রিয়াজ আহমদ, রাহিম আহমদ, মানিক মিয়া, খুর্শেদ, রুমন আহমদ, বাশার মিয়া, দেলওয়ার হোসেন খালু, মখলিছুর রহমান, খুরশেদ আহমদ, তাজুল ইসলাম, রাহিন আহমদ, সাদিকুর রহমান সাদেক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, হকার্সরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলা দুমোঠো ডাল ভাত খাওয়ার জন্য। আর সেই হকার্সদের উপর চলছে নির্যাতনের স্টীম রুলার। আমাদেরকে পূনর্বাসন না দিয়ে চলছে উচ্ছেদ করার হিড়ীক। যদি আমাদেরকে পূণবার্সন সঠিক সময়ের মধ্যেই না দেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে এবং এই ষড়যন্ত্রকারী মহলকে প্রতিহত করা হবে।

Share





Related News

Comments are Closed