কুষ্টিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় একজন হোমিওপ্যাথি চিকিৎসককে দুর্বৃক্তরা কুপিয়ে হত্যা করেছে।
দুর্বৃত্তদের এই আক্রমণে চিকিৎসকের সাথে থাকা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত হয়েছেন।
আহত শিক্ষককে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা দেয়ার পর এখন ঢাকায় আনা হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় কিশিম জানিয়েছেন, কুষ্টিয়া শহর থেকে ছয় সাত কিলোমিটার দূরত্বে প্রত্যন্ত গ্রামে শিশিরমাঠ এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে।
শিশিরমাঠ এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানের বাগানবাড়ি রয়েছে। তিনি সেখানে প্রতি শুক্রবার বিনামূল্যে গ্রামের গরিব মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন।
সেজন্য আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বাসা থেকে তিনি তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক মো: সাইফুজ্জামান সহ মোটরসাইকেলে করে বাগানবাড়ি যাচ্ছিলেন।
বাগানবাড়ি থেকে অল্প দূরত্বে কয়েকজন দুর্বৃত্ত আগে থেকেই লুকিয়ে ছিল বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ সুপার বলেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে দু’জনেরই মাথায় এবং ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানের মৃত্যু হয়। আর তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: সাইফুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
পুলিশ ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না এবং কাউকে শণাক্ত করা যায়নি।
কয়েকমাস আগে দক্ষিণ-পশ্চিমের আরেক জেলা ঝিনাইদহে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছিল।সেই ঘটনায় আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস দায় স্বীকার করেছিল।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed