বির্তকিত শিক্ষাআইন বাতিলের দাবীতে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান আল্লাহকে নিয়ে কটুক্তিকারী কুখ্যাত শ্যামল কান্তি ভক্তের দৃষ্টান্তমুলক শাস্তি এবং বির্তকিত শিক্ষানীতি, শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে ২০ মে শুক্রবার বাদজুম্মা সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে এসে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। কাফেলার সহসভাপতি হাফিজ শাব্বির আহমদ রাজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআনের শিক্ষক মাওলানা আলী নুর, মাওলানা মাহমুদুল হাসান , বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কবির আহমদ, যুব নেতা হাফিজ আব্দুল করিম দিলদার, আরিফ রব্বানী, সুফিয়ান আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ জাহেদ আহমদ, ছাত্র নেতা আব্দুস সালাম, সাখাওয়াত শিকদার, দেলওয়ার হোসাইন ইমরান, ইশফাকুল হক, তানভীর আহমদ, সাজ্জাদুল করিম শোয়াইব, আলতাফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত মহান আলাহপাক সম্পর্কে কটুক্তিকরে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। মুসলমান হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের বিক্ষোভ মিছিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমেদের দাবী হলো ইসলাম বিদ্বেষী এই ‘শ্যামল কান্তি’কে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। একই সাথে বির্তকিত জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষা আইন ২০১৬ বাতিল করতে হবে। বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশের ইসলাম বিরোধী কোন প্রকার ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কিছুতেই বরদাস্ত করবেনা।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed