সাংবাদিক বাবু’র প্রথম মৃত্যুবার্র্ষিকীতে স্মরণ সভা
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের সাবেক প্রতিনিধি ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার সাবেক উপ-সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারণ সভা অনুস্টিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাবে স্মরণ সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা, সাপ্তাহিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক শেখ সাবীর আলী (দৈনিক করতোয়া/দৈনিক নয়া দিগন্ত), ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার (সাপ্তাহিক দেশ মা), সাবেক সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম (সাবেক প্রথম আলো প্রতিনিধি), প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (আমাদের সময়), মোকসেদুল সরকার মুকুল (নিউ এজ)।
আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা’র উপদেষ্টা সম্পাদক কৈলাশ প্রসাদ গুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বার্তা সম্পাদক খাজানুর হায়দার লিমন (দ্য বাংলাদেশ টু ডে), ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল (রংপুর চিত্র), শাহীন বিশ্বাস (ডেসটিনি), রজব আলী (যায়যায়দিন), প্রভাষক আবু শহিদ ( ইনকিলাব), রাকিব হাসান জনি (দেশ মা), হারুন উর রশিদ (ভোরের কাগজ), ফিজারুল সরকার ভূট্টু (মাইটিভি), খোরশেদ আলম (ভোরের ডাক), মাহামুদুল হাসান রুবেল, পরেশ গুপ্ত (দৈনিক আজকের দেশবার্তা), প্লাবন গুপ্ত শুভ (আজকালের খবর), নিলয় কুমার (একুশ আমার), রাহুল আকাশ (দৈনিক মায়ের আঁচল) প্রমূখ। এ সময় মরহুম সাংবাদিক আনোয়ারুল ইসলাম বাবু’র জ্যেষ্ঠ কন্যা আনিকা তাবাসুম উপস্থিত ছিল। ফুলবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক দেশ মা’র বার্তা সম্পাদক আশরাফ পারভেজ স্মারণ সভা সঞ্চালনা করেন।
সভার শুরুতে আনোয়ারুল ইসলাম বাবু’র আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed