Main Menu

গোলাপগঞ্জে নোয়াই দক্ষিণভাগ মাদ্রাসায় চুরি

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার নোয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার মধ্য রাতে উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউপির নোয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে নোয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসার অফিস কক্ষের জানালার গ্রীল কেটে চোর ভিতরে প্রবেশ করে কম্পিউটার, ফ্যান, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি জাহেদ আহমদ রাসেল জানান, মাদ্রাসায় চুরির সাথে কে বা কারা জড়িত এটা জানা যায়নি। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ দিকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাদ্রাসার পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Share





Related News

Comments are Closed