গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এঘটনা ঘটে।
নিহত শিয়াম (২) উপজেলার ফতেহপুর ৫ম খন্ড খলা পাড় গ্রামের রইছ উদ্দিনের পুত্র। স্থানীয় সুত্রে জানা গেছে শিয়াম পরিবারের লোকজনের অজান্তে বসতঘর থেকে খেলতে বের হয়। এক পর্যায় স্বজনরা তাকে ঘরে না দেখে খোজাখুজি করতে থাকেন। খোজাখুজির এক পর্যায় বাড়ীর পুকুরে তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার দাশ তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সমাজসেবী মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed